আমাদের কথা

ঠান্ডা চা মানুষকে সময় নিয়ে শোনার একটি জায়গা।

এখানে পরিচিত ও অচেনা—দুই ধরনের মানুষের গল্পই থাকবে। পদবি বা জনপ্রিয়তার চেয়ে আমরা জানতে চাই, মানুষটি কী দেখেছেন, কীভাবে বদলেছেন এবং কোন কথাটি এত দিন বলা হয়নি।

“অনেক কথা বলার জন্য খুব বেশি সময় লাগে না। শুধু তাড়া না দিলেই হয়।”
কেন শুরু করেছি

দ্রুত উত্তর দেওয়ার অভ্যাসের মধ্যে শুনতে ভুলে যাচ্ছি।

প্রতিদিন অনেক মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। অধিকাংশের নামও মনে থাকে না। কিন্তু তাঁদের জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকতে পারে, যা শুনলে নিজের পরিচিত একটি অনুভূতি ফিরে আসে।

ঠান্ডা চা সেই অভিজ্ঞতাগুলো ধরে রাখতে চায়। নাটকীয় করে নয়, ছোট করেও নয়। মানুষটি যেভাবে বলতে স্বস্তি পান, সেভাবেই।

Interview শুরু করার আগে আমরা গল্পকারের সঙ্গে সাধারণভাবে কথা বলি। Camera বা microphone চালুর আগে কী record হবে তা পরিষ্কার করি। প্রকাশের আগে নাম, পরিচয় ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আবার দেখাই।

আমাদের তিনটি অঙ্গীকার

যে তিনটি কথা আমরা মনে রাখি

০১

মানুষ আগে

গল্পটি যত আকর্ষণীয়ই হোক, গল্পকার অস্বস্তিতে থাকলে আমরা থামব।

০২

সত্যি কথাকে অকারণে বড় করব না

যাচাই করা যায় এমন তথ্য যাচাই করব। স্মৃতি, অনুভূতি ও নিশ্চিত তথ্যের পার্থক্যও পরিষ্কার রাখব।

০৩

সিদ্ধান্তে গল্পকার থাকবেন

নাম, ছবি, প্রকাশের মাধ্যম এবং সংবেদনশীল অংশ—এসব বিষয়ে গল্পকারের স্পষ্ট মত নেওয়া হবে।

কী ধরনের গল্প খুঁজি

গল্পটি বিখ্যাত হতে হবে না। সত্যি হতে হবে।

কোনো সিদ্ধান্ত, পরিবর্তন, হারানো সম্পর্ক, ছোট জয়, ব্যর্থতার পর আবার শুরু, অথবা অচেনা মানুষের সঙ্গে একটি দিনের ঘটনা—সবই গল্প হতে পারে। পরিপাটি করে লিখতে না পারলেও সমস্যা নেই।

  1. ০১জমা পড়া লেখা বা recording দেখা হয়।
  2. ০২গল্পটি নিয়ে কাজ করার সুযোগ থাকলে গল্পকারের সঙ্গে কথা বলা হয়।
  3. ০৩দরকারি তথ্য ও প্রেক্ষাপট যাচাই করা হয়।
  4. ০৪লেখা, audio বা video প্রস্তুতের সময় গল্পকারকে যুক্ত রাখা হয়।
  5. ০৫প্রকাশের আগে পরিচয় ও অনুমতি আবার নিশ্চিত করা হয়।

একটি গল্প আছে, কিন্তু শুরুটা খুঁজে পাচ্ছেন না?

এক বাক্যে লিখে পাঠান। বাকিটা নিয়ে প্রয়োজন হলে আমরা কথা বলব।

আমাদের লিখুন