হোমে ফিরুনগোপনীয়তা

আপনার তথ্য আমরা কেন নিই এবং কীভাবে ব্যবহার করি

গল্প পাঠালে কোন তথ্য রাখা হয়, কারা দেখতে পারেন এবং তথ্য পরিবর্তন বা মুছে দিতে চাইলে কী করবেন—এখানে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে।

সর্বশেষ হালনাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২৬
০১

কোন তথ্য নেওয়া হতে পারে

গল্প পাঠানোর সময় আপনার লেখা, voice recording, যোগাযোগের মাধ্যম, শহর এবং পেশা বা university-এর তথ্য নেওয়া হতে পারে। Form-এ যেগুলো ঐচ্ছিক, সেগুলো না দিলেও submission পাঠানো যাবে।

০২

কেন ব্যবহার করা হয়

গল্পটি দেখা, প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করা, পরিচয় ও অনুমতি নিশ্চিত করা এবং নির্বাচিত গল্প তৈরি করার জন্য তথ্য ব্যবহার করা হয়। গল্প submission-এর ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে না এবং আলাদা অনুমতি ছাড়া marketing list-এ যোগ করা হবে না।

০৩

কারা দেখতে পারেন

গল্প নির্বাচন ও নির্মাণের দায়িত্বে থাকা সীমিত team member প্রয়োজন অনুযায়ী submission দেখতে পারবেন। প্রকাশিত গল্পে কোন পরিচয় থাকবে, তা আপনার সঙ্গে ঠিক করা হবে।

০৪

নাম গোপন রাখলে

ছদ্মনাম বা সম্পূর্ণ গোপন পরিচয় বেছে নিলে প্রকাশিত গল্প থেকে চেনা যেতে পারে এমন তথ্য বাদ বা বদলে দেওয়া হবে। তারপরও কোনো গল্পে পরিচয় অনুমান করার ঝুঁকি থাকলে সেটি প্রকাশের আগে আপনাকে জানানো হবে।

০৫

কতদিন তথ্য রাখা হয়

তথ্য মুছে দিতে চাইলে reference code-সহ আমাদের লিখতে পারবেন। আইন বা নিরাপত্তাজনিত বাধ্যবাধকতা থাকলে ব্যতিক্রমটি জানানো হবে।

০৬

তথ্য পরিবর্তন বা মুছে দেওয়া

নিজের তথ্য দেখা, ঠিক করা অথবা মুছে দেওয়ার অনুরোধ করতে thandacha.official@gmail.com-এ লিখুন। পরিচয় নিশ্চিত করার জন্য submission reference code বা প্রয়োজনীয় সীমিত তথ্য চাওয়া হতে পারে।

০৭

Website analytics ও cookie

এই মুহূর্তে advertising cookie ব্যবহার করা হয় না।

গোপনীয়তা নিয়ে প্রশ্ন

লিখুন: thandacha.official@gmail.com