হোমে ফিরুনসম্পাদনা নীতি

একটি গল্প প্রকাশ করার আগে আমরা কী দেখি

কোন গল্প নির্বাচন করি, কীভাবে তথ্য যাচাই করি এবং সম্পাদনার সময় গল্পকারকে কোথায় যুক্ত রাখি—এখানে সহজ করে বলা হলো।

সর্বশেষ হালনাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২৬
০১

গল্প নির্বাচন

পরিচিত নাম বা viral হওয়ার সম্ভাবনা দেখে গল্প নির্বাচন করা হয় না। আমরা দেখি, গল্পটিতে নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা আছে কি না এবং সেটি দায়িত্ব নিয়ে বলা সম্ভব কি না। সব গল্প প্রকাশ করা সম্ভব হবে না। নির্বাচন না হওয়া মানে গল্পটির মূল্য কম—এমন নয়।

০২

তথ্য ও প্রেক্ষাপট যাচাই

তারিখ, স্থান, প্রতিষ্ঠান, প্রকাশ্য দাবি এবং অন্য মানুষকে নিয়ে বলা তথ্য প্রয়োজন অনুযায়ী যাচাই করা হবে। ব্যক্তিগত অনুভূতির প্রমাণ চাওয়া হবে না। তবে স্মৃতি, মতামত ও যাচাই করা তথ্য যেন এক জিনিস হিসেবে না আসে, সেদিকে খেয়াল রাখা হবে।

০৩

সম্পাদনা

লেখা ছোট করা, বাক্য পরিষ্কার করা অথবা পরিচয় রক্ষার জন্য কিছু বিবরণ বদলানো হতে পারে। সম্পাদনা করে গল্পের অর্থ বা গল্পকারের অবস্থান বদলে দেওয়া হবে না। বড় পরিবর্তন প্রকাশের আগে তাঁকে দেখানো হবে।

০৪

সংবেদনশীল গল্প

মানসিক স্বাস্থ্য, সহিংসতা, হয়রানি, trauma, শিশু বা চলমান বিরোধের গল্পে সম্ভাব্য ক্ষতি আলাদাভাবে দেখা হবে। প্রয়োজনে পরিচয় গোপন করা, কিছু অংশ বাদ দেওয়া, প্রকাশ পিছিয়ে দেওয়া অথবা প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

০৫

ভুল সংশোধন

প্রকাশিত গল্পে ভুলের খবর পেলে আমরা যাচাই করব। গুরুত্বপূর্ণ ভুল হলে সেটি সংশোধন করে গল্পের শেষে কী বদলানো হয়েছে তা জানানো হবে।

কোনো ভুল চোখে পড়েছে?

গল্পের link এবং ভুল মনে হওয়া অংশটি লিখে পাঠান: thandacha.official@gmail.com